৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

তিন হাজার পিস ইয়াবাসহ জীবননগরের আব্দুল্লা আটক

আপডেট: জুন ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লা (৩১) নামের এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৬ই জুন) সন্ধ্যায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর এলাকা হতে তাকে আটক করা হয়। আটক আব্দুল্লা জীবননগর পৌরশহরের শাপলাকলি পাড়ার মৃত আরফান আলীর ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম। এসময় পূর্বাশা পরিবহনের একটি এসি বাসে তল্লাশি চালিয়ে বাসের যাত্রী আব্দুল্লাকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network