শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: March 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আব্দুল কাদের:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. আশরাফুল আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৭ মার্চ) উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকেরচক (বাঘাদারিয়া) নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আশরাফুল আলম ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।ত্রিশাল থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদক ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এদিকে, পুলিশের এমন ধারাবাহিক অভিযানে ত্রিশাল উপজেলাকে মাদকমুক্ত করার আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network