দক্ষিণবঙ্গ পত্রিকার সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান আর নেই

আপডেট: March 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শাহিন হাওলাদার, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বাকেরগঞ্জের প্রবীণ ও বিশিষ্ট সাংবাদিক, ‘দক্ষিণবঙ্গ’ পত্রিকার সম্পাদক সাইদুর রহমান সাঈদ আর নেই। আজ রোববার ভোর ৭টা ৩৫ মিনিটে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামে শ্বশুরবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে বরিশাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও আজ সকালে চিরবিদায় নেন তিনি।
​সাইদুর রহমান সাঈদ বাকেরগঞ্জের সাংবাদিক মহলে এক অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নির্ভীক লেখনী ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। সাংবাদিকতার পাশাপাশি মানবিক গুণাবলির জন্য তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।
​তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network