দর্শনায় ফেন্সিডিলসহ এক নারী আটক

আপডেট: May 21, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে ফেন্সিডিলসহ আটককৃত সেলিনা খাতুন

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে। রবিবার (২১ মে) দুপুর ১টার দিকে পৌরশহরের দক্ষিণ চাঁদপুর টাওয়ার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত সেলিনা খাতুন (৪৪) দর্শনা থানাধীন আজমপুর এলাকার মজিবার রহমানের স্ত্রী এবং খলিলুর রহমানের কন্যা। এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই সোহেল রানা এবং এসআই স্বপন কুমার সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার দুপুরে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ওই এলাকার একটি মুদি দোকানের পিছন হতে সেলিনা খাতুনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network