শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

দর্শনায় ডিবির পৃথক অভিযানে আটক ২, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আপডেট: December 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযানে চালিয়ে দুজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। উদ্ধার করা হয়েছে ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল দর্শনা রেলবাজারের মজিদ মার্কেটে বাবুর খেলনা দোকানের ভেতর থেকে আব্দুর রউফ ওরফে বাবু (৫০) নামের একজনকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। আটক আব্দুর রউফ দর্শনা পৌরশহরের ইসলাম বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।

পরবর্তীতে ডিবির একই টিম সন্ধ্যা সোয়া ৬টার দিকে দর্শনা থানার বেগমপুর গ্রামের ফুলতলা পাড়ায় অভিযান চালিয়ে বাবু প্রধানকে (৪২) তার নিজ বসতবাড়ির উঠান থেকে আটক করে। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ২০ পিস ইয়াবা ট্যাবলেট। আটক বাবু প্রধান একই এলাকার মৃত আমিন উদ্দিন প্রধানের ছেলে।

আটক দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network