১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

দাঁড়িপাল্লার মিছিল ও গণসংযোগে হিজলায় জনতার ঢল

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ১১ দলীয় ঐক‍্যজোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস‍্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার এর সমর্থনে বিশাল নির্বাচনী গণ-মিছিল ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এতে শত সহস্র মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে গণ-মিছিল শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুন্না বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস মোড়ে ব্রিজে গিয়ে পথ সভার মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাযাতের বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালক এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব, উপজেলা নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা শাহে আলম চৌধুরী সামু, বরিশাল-৪ আসনের মিডিয়া সেলের আহবায়ক মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ খলিলুর রহমান ও মাস্টার ইয়াছিন হেলাল, বড়জালিয়া ইউনিয়ন আমীর মাওলানা হাবিবুল্লাহ ও গুয়াবাড়িয়া ইউনিয়ন আমীর ইমরুল হাসান শিপু প্রমুখ। এছাড়াও উপজেলার হরিনাথপুর, মেমানিয়া, গুয়াবাড়িয়া, হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ ও পথসভায় নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশে আগামী নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দূর্নীতি মুক্ত, ন‍্যায় ও ইনসাফ ভীত্তিক দেশ গঠনে ও এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network