শিরোনাম
ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর জেলায় নতুন ৯ জন করোনা শনাক্ত, মোট শনাক্ত- ৫০, সুস্থ-৬, মৃত-১

আপডেট: May 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

 

দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে আজ ৯৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে।এর মধ্যে ৯ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ,১ টি ফলোআপ ও ৮৪ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, মৃত ১ জন, সুস্থ ৬ জন।

নতুন করোনা শনাক্ত ৯ জন হলেন সদর-৩ জন (সদরের ঈদগাহ বস্তিতে বসবাসরত এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে চিকিৎসাধীন এক গর্ভবতী নারীসহ মোট ৩জন সদরে), বীরগঞ্জ-৪ জন ( বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ মোট ৪ জন), এবং বোচাগঞ্জে ২ জন ( বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার স্বামী এবং ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকসহ ২ জন)।

রবিবার (১০ মে) দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন।দিনাজপুর জেলার ১৩টি উজেলার মধ্যে ১২ টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫০ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন, সুস্থ হয়েছে ৬ জন। আক্রান্তদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ১৩ জন(সুস্থ ২ জন ),বিরলে ২, নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন (সুস্থ ১ জন), বোচাগঞ্জে ৪ জন, ঘোড়াঘাটে ৪ জন, কাহারোলে ৭ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন, চিরিরবন্দর ১ জন, বিরামপুর ৩ জন, বীরগঞ্জ ৪ জন।

রবিবার (১০ মে) দিনাজপুর জেলার অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ১১০৬ টি, এ পর্যন্ত ১০৪০ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০ জন, এর মধ্যে মৃত ১ জন এবং সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৬ জন (সদর ২, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ১,কাহারোল ১ জন )। তাদের মধ্যে ৪০ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে রয়েছে ২ জন,মৃত্যুবরণ করেছেন ১ জন।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ২৪৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৬৪০০ জনের মধ্যে ৪৪৬১ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩৯ জন।প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২১৯ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ১৩৯ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network