দীঘিনালার নতুন বাজারে আগুনে পুড়ল ৩৫ দোকান, ৫ কোটি টাকার ক্ষতি

আপডেট: March 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি বিভিন্ন দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। বৃহস্পতিবার মধ্যরাতে আনুমানিক ২টা ২০ মিনিটে বাজারের কাপড়ের গলিতে এ আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের গলির ওপর দিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে, ফলে মুহূর্তেই ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।খবর পেয়ে দীঘিনালা জোনের সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দীঘিনালা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ জানান, ৩৫টি দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জুতা, স্বর্ণ, সেলুন ও কাপড়ের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের বুকফাটা কান্না আর আহাজারি থামছে না। ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলমগীর জানিয়েছেন, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিরূপণে তারা কাজ করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network