শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

দুই গ্রামবাসীর সংঘর্ষ পাঁচ টাকার জন্য, গ্রেপ্তার ৫

আপডেট: December 9, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ভাড়া পাঁচ টাকা কম দেওয়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। পরে সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- সাতপাড়িয়া গ্রামের আব্দুল হান্নান (৫০), মোস্তফা মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫), উস্তার মিয়া (২৮) ও কবিরপুর গ্রামের সাগর মিয়া (২০)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বাংলানিউজকে জানান, সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার (৮ ডিসেম্বর) ভাড়া পাঁচ টাকা কম দেওয়া নিয়ে ইজিবাইক চালক ও যাত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এর জেরে দুই গ্রামবাসীর মধ্যে চার ঘণ্টার সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়।

ওসি জানান, রোববার সকালে কবিরপুর গ্রামের এক যাত্রী সাতপাড়িয়া গ্রামের চালকের ইজিবাইকে ওঠেন। গন্তব্যে যাওয়ার পর তিনি ১০ টাকা ভাড়া দেন। তবে চালক ১৫ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। পরে তাদের পক্ষ নিয়ে সাতপাড়িয়া ও কবিরপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মৌচাক এলাকার রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অন্যের ওপর ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ছুড়তে থাকলে অর্ধশতাধিক লোক আহত হয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network