শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

দুমকিতে এক রাতে ৭ দোকানে চুরি

আপডেট: February 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন হাওলাদার:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, গভীর রাতে সাতটি দোকানে চুরি সংঘটিত হয়েছে।স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে থানা ব্রীজ এলাকায় মোঃ আলামিনের মুদি দোকান, মোঃ মাহাবুব খানের মুদি দোকান, জাকির হোসেন খানের মুদি দোকান, আলো খানের চায়ের দোকান, ছিদ্দিক হাওলাদারের ভ্যারাইটিজ স্টোর এবং আঃ রব ও ইউনুসের ভাতের হোটেল লক্ষ্য করে চোরেরা টিনের বেড়া কেটে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট, দুধ ও তেলের বোতল নিয়ে যায়।মাহাবুব খান জানান, প্রতিদিনের মতো রাতের বেলা দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখা যায় মালামাল এলোমেলো এবং দোকানের পিছনের বেড়ার টিন কেটে প্রবেশ করা হয়েছে।

অপর ব্যবসায়ী আলামিন জানান, তার সিসিটিভি ফুটেজে দেখা যায় চোর রাত সাড়ে ১১টায় ঢুকেছে এবং রাত সাড়ে ১২টায় বের হয়েছে।স্থানীয়রা বলছেন, থানাব্রীজ এলাকায় দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী না থাকায় চুরি সহজ হয়ে উঠেছে।দুমকি থানার এসআই মোঃ তাওহীদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চোর সনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network