শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

দুমকিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

আপডেট: December 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকাল সাড়ে ৪ টায় দুমকি উপজেলার ২নং লেবুখালী ইউনিয়নের ১নংওয়ার্ডে মোঃ মস্তফা শরিফ বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। লেবুখালী ১ নং ওয়ার্ড বিএনপি এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক। মতিউর রহমান দিপু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মো: ফোরকান হাওলাদার উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হাওলাদার, লেবুখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো ইউনুচ ফরাজি, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো : বায়েজিদ আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, মো: মনির শরিফ আরও ছাত্র দলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, এছাড়া আরও উপস্থিত ছিলেন ফারুক ফকির, ,,সাগর, নাসির সিকদার, আলমগীর হাওলাদার, প্রমুখ। ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মস্তফা শরিফ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসাবেক বিএনপি প্রবীণ নেতা: আ: রাজ্জাক সরদার ।

আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর সুস্থতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি। দোয়া অনুষ্ঠানে বক্তারা পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর বিজয় নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network