শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

দুমকিতে জুতা পায়ে শহিদবেদিতে পুষ্পস্তবক অর্পণ, ছবি ভাইরাল

আপডেট: December 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে জুতা পায়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার অভিযোগ উঠেছে পটুয়াখালীর দুমকি উপজেলার এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। অবশ্য পরে ওই নিরাপত্তাকর্মী এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকি উপজেলা কমপ্লেক্স চত্বরে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় ওই ঘটনা ঘটে।

পরে এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করলে তার মুহূর্তেই ভাইরাল হয়। এতে সমালোচনার ঝড় ওঠে।এ বিষয়ে ওই নিরাপত্তাকর্মী বলেন, আমি একেবারেই বুঝতে পারিনি। এমন কাজ আর হবে না। আমি দুঃখিত।এ বিষয়ে ইউএনও শাহাদাৎ হোসেন মাসুদ বলেন, অনুষ্ঠান শুরুর আগে মাইকে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই। আপনার মাধ্যমে শুনলাম।উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হাওলাদার বলেন, এটি হওয়ার কথা নয়। তবে কেউ জুতা নিয়ে বেদিতে উঠলে তা অত্যন্ত দুঃখজনক।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network