দুমকিতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: November 30, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা বাজারের ব্যবসায়ী ইলিয়াস খান(৪৫)নিজ বসতঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ঝাটারা গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায় দুমকির পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী/ স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন তার বসতঘরে ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে দুমকি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল।
দুমকি থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো: রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network