শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

দুমকিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

আপডেট: October 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ইউনুছ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তারেক খান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন (শম্ভু), হাবিবুর রহমান নান্নু, সহিদুল ইসলাম (সহিদ সরদার), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, সদস্য সচিব মাসুদুল আলম মৃধা, কৃষক দলের সদস্য সচিব মো. ফারুক হোসেন হাওলাদার, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, মৎস্যজীবী দলের সভাপতি হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন জাকির, সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আরিফ হোসেন আরাফাত এবং সদস্য সচিব সাঈদ মৃধা।অনুষ্ঠানে উপজেলা যুবদল ও বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network