৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দুমকিতে ৬৬ কেজি গাঁজা জব্দ

আপডেট: জুলাই ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় দুমকি উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল। এ সময় সড়কের পাশে থামানো একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন স্থানে এসব গাঁজা রাখা ছিল। তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। গাঁজাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এজাহারভুক্ত একজন এবং অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network