শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

দুমকির নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

আপডেট: August 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:; অমাবস্যার জোয়ার ও টানা বৃষ্টিতে পটুয়াখালীর দুমকিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পায়রা নদীতে বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী ফেরি পারাপার বিঘ্নিত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে পারাপারে আটকেপড়া যানবাহনের দূর-দূরান্তের যাত্রী সাধারণ ও প্রত্যন্ত এলাকার শত শত পানিবন্দি পরিবারের মানুষ। পানিতে মাঠঘাট, ফসলি জমি, পুকুর ডোবা, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় স্বাভাবিক চলাচল বিঘ্নিত এবং টানা বৃষ্টিতে ঘরবন্দি মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিন পরিদর্শনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় লেবুখালী ফেরিঘাট, পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশাসহ বিস্তীর্ণ নিম্নএলাকা পায়রা, পাতাবুনিয়া ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে ও বিগত ৪-৫ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে।

লেবুখালী ফেরিঘাটের পশ্চিমে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের দুটি পয়েন্টে, মুরাদিয়ার কুতুবখালী খালসংলগ্ন এলাকা ও এর আশপাশে ৪-৫টি পয়েন্টে ও পাংগাশিয়ার রাজগঞ্জের ২টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে পায়রা ও লোহালিয়া নদীর জোয়ারের পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বেড়িবাঁধের বাইরের অবস্থা আরও ভয়াবহ। ৫-৬ ফুট উচ্চতার পানিতে ওই সব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে।

অপরদিকে গত ৫ দিনের টানা বৃষ্টির পানিতে মাঠ-ঘাট ফসলি জমি তলিয়ে থাকায় বিস্তীর্ণ এলাকার কয়েকশ’ হেক্টর জমির ফসলি জমির চাষাবাদ বন্ধ এবং রোপা আমন রোপণ বন্ধ হয়ে আছে। এছাড়া পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে তলিয়ে গেছে লেবুখালী ফেরিঘাটের উভয় ঘাট। জোয়ারের সময় ঘাটের পন্টুনসহ আশপাশ ডুবে গেছে।

৫-৬ ফুট পানি থাকায় কোন যানবাহন ফেরিতে উঠতে পারছে না। ফলে জোয়ারের সময় বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্নের সৃষ্টি হয়েছে। দূরপাল্লার পরিবহন কোনোমতে সাঁতরে পারাপার হলেও ছোটখাটো যানবাহন ফেরিতে ওঠতে না পারায় ৩-৪ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে। এতে অবর্ণনীয় ভোগান্তির শিকার হয়েছে ওই সব অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোর যাত্রী সাধারণ। এদিকে দিনভর টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network