শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

দেশের ইতিহাসে প্রথম ফাঁসির আদেশ মাদক মামলায়

আপডেট: March 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: গাইবান্ধায় মাদক মামলায় রবি দাস (২৫) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। বাংলাদেশে মাদক মামলায় এটাই প্রথম মৃত্যুদণ্ডের রায়।বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবি দাসের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত বেচুরাম দাসের ছেলে। রায় প্রদানের সময় আসামি উপস্থিত ছিলেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস থেকে রবি দাসকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪৩০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মামলা করেন ডিবি পুলিশের এসআই সাজু মিয়া।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি বলেন, বাংলাদেশে মাদক মামলায় এই প্রথম মৃত্যুদণ্ডের রায় দেয়া হলো। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মাসুদার রহমান বিশ্বাস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network