দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

আপডেট: September 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

                                                          ছবি-ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক:: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবায় উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য সাশ্রয়ী, মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতে উদ্ভাবন, প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা এবং সমন্বিত সেবা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর বিজয় সরণিতে নভোথিয়েটারে ইনোভেশন ফেয়ারে ‘সবার জন্য স্বাস্থ্যসেবায় উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।ডা. জুবাইদা রহমান বলেন, গবেষক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে যোগাযোগের ঘাটতি রয়েছে। তারা একযোগে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করা সম্ভব। স্বাস্থ্য খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি আরো বাড়ানো প্রয়োজন। প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।

ডা. জুবাইদা রহমান জানান, স্বাস্থ্য খাতকে এমনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ ধীরে ধীরে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা যায়।সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গু প্রতিরোধে উদ্ভাবনগুলো দেশে ট্রায়ালের মাধ্যমে কাজে লাগাতে হবে। দেশের যেসব বিজ্ঞানী বিদেশে কাজ করছেন, তাদের দেশে ফিরিয়ে এনে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।তিনি আরো বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে রোগীদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন। এর মাধ্যমে রোগীদের ভোগান্তি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবা আরো সহজ ও আধুনিক করা সম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network