১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

দেশে করোনায় ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৯, মোট প্রাণহানি ১৯২৬

আপডেট: জুলাই ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আপডেট নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯২৬ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৪ হাজার ১৯ জনের শরীরে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। সারাদেশে ১৭ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। ৭০টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৮ হাজার ৩৬২টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা।সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.১০ শতাংশ, মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ।

তিনি বলেন, চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩২ জনই পুরুষ, নারী ৬ জন।বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যু হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network