ধর্ষণবিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র করলে কঠোর হস্তে দমন: ওবায়দুল কাদের

আপডেট: October 11, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ধর্ষণবিরোধী আন্দোলনের নামে ষড়যন্ত্র করলে কঠোর হস্তে দমন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার (১০ অক্টোবর) গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ আহ্বান জানান। তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।

শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন- প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়। ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারও দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে।

তিনি আরো বলেন, বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চায়। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার এ বিষয়ে সজাগ রয়েছে। যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করারও কাজ চলছে বলেও জানান ওবায়দুল কাদের।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network