শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

ধর্ষণ মামলায় গ্রেফতার সেই যুবলীগ নেতার বাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র

আপডেট: October 22, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর চাটখিল উপজেলায় অস্ত্রের ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া সেই যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাত ৮টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়াসিন বাজারসংলগ্ন ওয়াতির বাড়িতে অভিযান চালিয়ে তার তথ্যমতে তার বসতঘর থেকে একটি অস্ত্র, দুই রাউন্ড গুলি, বিয়ারের খালি বোতল, পাঁচ মোবাইল, এক প্যাকেট কনডম ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে বলে জানান চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম।

মজিবুর রহমান শরীফ (৩২) চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় শরীফের বিরুদ্ধে চাটখিল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য,  বুধবার ভোর ৫টার দিকে শরীফ প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে এবং উলঙ্গ করে ছবি-ভিডিও ধারণ করে চলে যায়।

পরে এ ঘটনায় নির্যাতিত ওই প্রবাসীর স্ত্রী শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ বেলা  ৩টার দিকে শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াসিন বাজার থেকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে অস্ত্রের কথা স্বীকার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network