শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নতুন ১৫২ সদস্যসহ পুলিশে করোনা আক্রান্ত চার হাজার ছাড়াল

আপডেট: May 26, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নতুন করে আরো ১৫২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে সারাদেশ পুলিশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল।

আর ভাইরাসটি এখন পর্যন্ত ১৪ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১ শতাধিক সদস্য। তাদের মধ্যে অনেকে এরই মধ্যে কাজে ফিরেছন। সূত্র পুলিশ সদর দপ্তরের।আজ মঙ্গলবার পুলিশের বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সূত্র জানিয়েছে, নতুন করে ১৫২ জনসহ পুলিশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৩। এরমধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৪ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,১১৯ জন।  আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের সদস্যসহ অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার আটজন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জনসহ বাকিরা এসআই, এএসআই এবং কনস্টেবল।

এদিকে, পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত ১৪ সদস্য মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সর্বশেষ গত রবিবার (২৪ মে) ঢাকা চট্টগ্রামে একই দিনে দুজন মারা যায়।

জানতে চাইলে পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সোহেল রানা কালের কণ্ঠকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে মাঠ পর্যায়ের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি নিয়মিত সবাইকে জানানো হচ্ছে। তাদের সঙ্গে এসব নিয়ে নিয়মিত কথা বলছেন সিনিয়র অফিসাররাও। এরই মমধ্যে তাদের জন্য সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

এদিকে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে কিছুটা হলেও পুলিশে আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি দ্রুততার সঙ্গে বাড়ছে সুস্থতার হার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network