নদীতে গোসলে নেমে নিখোঁজের ৩ দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট: March 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা:: ঝালকাঠির গাবখান নদীতে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্র আলিফের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করে। আলিফ হবিগঞ্জের একটি মাদ্রাসার ছাত্র ছিল।

পরিবারের সদস্যরা জানান, ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে নানার বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে যায়। পরে তার আর সন্ধান পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অভিযান চালিয়েও আলিফের সন্ধান মেলেনি। নিখোঁজের তিনদিন পর নদীতে তার লাশ ভেসে উঠে।ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, “নদীতে নেমে নিখোঁজের তিনদিন পর মাদ্রাসাছাত্রের মরদেহ ভেসে উঠেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network