নরসিংদী শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি-মাদকসহ নগদ টাকা উদ্ধার

আপডেট: October 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নরসিংদী প্রতিনিধি:: নরসিংদী শহরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ ঘটনায় বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এসআরবি-১১-এর সিপিএসসি নরসিংদী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ঘোড়াদিয়া এলাকার ভূঁইয়া বাড়িতে শরীফ ভূইয়ার একটি নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-১১-এর ডগ স্কোয়াড।সংবাদ সম্মেলনে এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে একটি বিদেশি রিভলবার, একটি দেশীয় তৈরি পাইপগান, রিভলবারের ১২ রাউন্ড, পিস্তলের ২৭ রাউন্ড এবং থ্রি নট থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছয় রাউন্ড ব্ল্যাংক কার্তুজ, ৪১ রাউন্ড শর্টগানের কার্তুজ, নয়টি চাপাতি ও ছোরা এবং ৭৫ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে বাড়ির মালিক শরীফ ভূঁইয়াকে পাওয়া যায়নি।

তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আল মাসুদ খান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘরটি থেকে জমিয়ে রাখা অস্ত্র, মাদক ও নগদ টাকাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও মাদকদ্রব্যগুলো এলাকার কোনো চক্র অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ওই ঘরে মজুত করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’তিনি আরো বলেন, ‘অপরাধ ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।তবে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network