ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১৮ জেলে আটক, ৩ লাখ মিটার জাল জব্দ

আপডেট: October 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলায় মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় তিন লাখ মিটার অবৈধ জাল, ৫০ কেজি মা ইলিশ ও তিনটি কাঠের ট্রলার জব্দ করা হয়। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম মশিউর রহমানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতে আটক ১৮ জেলেকে প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেন। জব্দ করা ট্রলারগুলো নিলামে বিক্রির প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে, জব্দ করা ৫০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network