৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।রবিবার (৭ জুন) উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি-দপদপিয়া সড়কের পাশে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য বক্তব্য রাখেন। কর্মসূচিতে দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের বাড়ি, কৃষি জমি সবকিছু নদী কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরো তীব্র আকার ধারণ করেছে। অতিদ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে শতশত মানুষ গৃহহীন হবে।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, “নদী ভাঙন রোধে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আমরা ভাঙন কবলিত স্থান পরিদর্শন করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network