শিরোনাম
মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

নলছিটিতে দিনের আলোতে জমি দখল করলেন ঠিকাদার মাহফুজ খান

আপডেট: August 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অরুণ কর্মকার : মেসার্স মাহফুজ খান লিমিটেড,এম খান গ্রুপ, মেসার্স এম. খান ফিলিং স্টেশন,এম খান -৭ লঞ্চের মালিক, মোঃ মাহফুজ খান দিনের আলোতে দপদপিয়ার জিরো পয়েন্ট এলাকায় ব্যবসায়ী কামরুল মেম্বরের মাশাআল্লাহ রেষ্টুরেন্টের সামনের জায়গা নিজস্ব বুলডোজার দিয়ে ভেঙ্গে দখল করেছে। দিনে দখল করেই রাতে গাড়ি রেখে দিয়েছেন। ২ আগষ্ট বেলা সাড়ে এগারটায় তিনি এ দখল কার্য্যক্রম সম্পন্ন করেন।
এ ব্যাপারে মাশাআল্লাহ রেস্টুরেন্টর মালিক ব্যবসায়ী কামরুল মেম্বর জানান, আমার রেস্টুরেন্টের জমির সিমানা মাহফুজ খান নির্ধারন করে পিলার দিয়ে দিয়েছিলেন ।হঠাৎ করে ২ আগষ্ট তার লোকজন তার নির্দেশে বুলডোজার দিয়ে দখল করেছেন।তিনি বলেন ,এই দখলবাজি তার মত একজন ঠিকাদারের শোভা পায়না।
স্থানীয় লোকজন জানান,শনিবার মাহফুজ খানের লোকজন তার নির্দেশে তারই বুলডোজার দিয়ে কামরুল মেম্বরের দোকানের সিমানা পিলার, জনসাধারনের জন্য ব্যবহৃত পানির স্থাপনা,রেস্টুরেন্টের স্থাপনা ভেঙ্গে দখল করে নেন। মাহফুজ খানের এ দখল কার্য্যক্রমের খবর ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।ধিক্বার জানান স্থানীয় সমাজ সচেতন মানুষরা।
এ ব্যাপারে মাহফুজ খানের মোবাইলে কল করা হলে তিনি কল রিসিভ না করে কেটে দেন। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network