নলছিটিতে ফার্মেসিসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: August 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি থেকে বেশি নেয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার এবং মেয়াদ উত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে দুইটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি কার্যালয় এ তথ্য জানায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

তিনি জানান, নলছিটি উপজেলার টি অ্যান্ড টি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং দুইটি ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে এ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network