নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আটক

আপডেট: February 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।

বুধবার( ৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের গিয়াস মল্লিক(৩৫) একই এলাকার সোহরাব আকন( ৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং সোহরাব আকন ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।এ সময় তাদের কাছ থেকে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬শত গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network