শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

না’গঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৫০ জন

আপডেট: May 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর সংবাদ নেই।

আজ বুধবার (৬ মে) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় কেউ সুস্থ হননি। আর ১৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৫০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩ হাজার ৮৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১ হাজার ১৭৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৭৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫১ জনের, আর সুস্থ হয়েছেন ৫৮ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network