১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

নাজিরপুরে জরাজীর্ণ ঘরে বসবাসকারী রহমানের পাশে দাঁড়ালেন এমপি মাসুদ সাঈদী

আপডেট: জুন ১৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামভদ্র গ্রামের অসহায় আব্দুর রহমানের পরিবার দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ বসতঘরে মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে দ্রুত তার পাশে দাঁড়িয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। এমপির সহায়তায় পরিবারটি এখন একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

শুক্রবার নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আব্দুর রহমানের পুনর্বাসনের জন্য ঢেউটিন, গৃহনির্মাণ সহায়তার নগদ অর্থের চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তাকে প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন আব্দুর রহমান। তার বসতঘরটি ছিল অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। সামান্য বৃষ্টিতেই ছাউনির ফাঁক দিয়ে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ত। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ভেজা মেঝেতে রাত কাটানো ছিল পরিবারটির নিত্যদিনের বাস্তবতা। নিরাপদ আবাসনের অভাবে তারা প্রতিনিয়ত অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছিলেন।

মানবিক এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network