শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

নারায়ণগঞ্জে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০, মৃত্যু ৩

আপডেট: April 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। এ সময় কোভিড-১৯ রোগে মারা গেছেন আরও ৩ জন।গত কয়েক দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা এই প্রথম কমেছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

২১ এপ্রিল সকালে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পজিটিভ পাওয়া গেছে মাত্র ১০ জনের।

অথচ ১৯ এপ্রিল সকাল সাড়ে ৮টা থেকে ২০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে প্রাপ্ত ফলে ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। ওই সময়ে মারা যান চারজন।মঙ্গলবার জানানো হয়, নারায়ণগঞ্জ জেলায় এখন পর্যন্ত ১২০৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪২১ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। মারা গেছেন ৩৩ জন। সুস্থ হয়েছেন ১৬ জন।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে ৩২৫ জনের করোনা পজিটিভ। ২২ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ৭ জন।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় (ফতুল্লা থানা, আলীরটেক ও গোগনগর ইউনিয়ন) গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্যে একজনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৬৩০ জনের, যার মধ্যে ৬৭ জনের করোনা পজিটিভ। ৮ জনের মৃত্যু হয়েছে ও সুস্থ হয়েছেন ৭ জন।

আড়াইহাজার উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৯৫ জনের, যার মধ্যে ১২ জনের করোনা পজিটিভ, কোনো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়েছেন ১ জন।

রূপগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্যে ১ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৫ জনের যার মধ্যে ৫ জনের করোনা পজিটিভ, একজনের মৃত্যু ঘটেছে। সুস্থ হয়েছেন ১ জন।

সোনারগাঁও উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের মধ্যে কারও করোনা পজিটিভ রিপোর্ট আসেনি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ২৬ জনের, যার মধ্যে ৬ জনের করোনা পজিটিভ। একজন মারা গেছেন, আর সুস্থ হয়নি কেউ।

বন্দর উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যাদের মধ্যে কারও করোনা পাওয়া যায়নি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৫৯ জনের যার মধ্যে ৫ জনের করোনা পজেটিভ। একজনের মৃত্যু হয়েছে ও কেউ সুস্থ হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network