নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনকে প্রত্যাহার
আপডেট: October 13, 2020
ফেইসবুক শেয়ার করুন
নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনকে প্রত্যাহার
আপডেট:
Photo Card
Preview
নারীকে বিবস্ত্র করে নির্যাতন: বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনকে প্রত্যাহার
অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেননি পুলিশ সুপার। এর আগে, বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও মোবাইল ফোনে সে দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় হাইকোর্ট থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন ও একই সঙ্গে ওসির কোনো গাফিলতি আছে কি না, তাও প্রতিবেদনে...
অনলাইন ডেস্ক:: নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরীকে বেগমগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, তার কোনো ব্যাখ্যা দেননি পুলিশ সুপার।
এর আগে, বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও মোবাইল ফোনে সে দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় হাইকোর্ট থেকে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন ও একই সঙ্গে ওসির কোনো গাফিলতি আছে কি না, তাও প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।