নারী এনজিও কর্মীকে উত্ত্যক্ত, বখাটের জেল

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহারে পথেঘাটে এক এনজিও কর্মীকে (২২) উত্ত্যক্ত করার অভিযোগে সুজন রায় (২৩) নামের এক বখাটেকে আটক করে এক বছরের সাজা দেওয়া হয়েছে। সুজন রায় ওই এলাকার সত্যরঞ্জন রায়ের ছেলে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান দীর্ঘদিন ধরে ওই নারী এনজিও কর্মীকে বখাটে সুজন পথেঘাটে উত্ত্যক্ত করার অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। মোবাইল কোর্টে এক বছরের সাজা দেওয়ার পরে তাকে বরিশালে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network