২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

নাসিমা খান মন্টি এখন ‘আমাদের নতুন সময়’ পত্রিকার সম্পাদক

আপডেট: আগস্ট ১২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নাঈমুল ইসলাম খান : [১] ঢাকা জেলা মেজিস্ট্রেট গত ৯ আগস্ট এ বিষয়ে ছাড়পত্র দিয়েছেন।

[২] নাসিমা খান মন্টি ২০০৪ সালে দৈনিক ‘আমাদের সময়’-এ সাংবাদিকতা জীবন শুরু করেন। তারপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে আমাদের সময় ডটকমের সম্পাদক হিসেবে নিযুক্ত হন।

[৩] তিনি দৈনিক ‘আমাদের অর্থনীতি’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব নেন ২০১৮ সালের আক্টোবরে।

[৪] তিনি ডেইলি ‘আওয়ার টাইম’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এবং ২০১০ সালে এটিএন নিউজ টেলিভিশনে নিউজ রুম এডিটর ছিলেন।

[৫] নাসিমা খান মন্টি বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং এডিটরস গিল্ড বাংলাদেশের সদস্য।

[৬] তিনি দেশে-বিদেশে গণমাধ্যম বিষয়ক অনেক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নিয়েছেন, ভ্রমণ করেছেন ২১টি দেশ।

[৭] নাসিমা খান মন্টি লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিষয়ে, ঢাকা বিশ্বাবদ্যালয়ের উইমেন্স স্টাডিজে এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়ায়।

[৮] তার বড় মেয়ে লাবিবা নাঈম খান, মেজো মেয়ে যূলিকা নাঈম খান এবং ছোট মেয়ে আডিভা নাঈম খান এবং আমি তার স্বামী নাঈমুল ইসলাম খান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network