শিরোনাম
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী ঝালকাঠির ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে মার্কিন রাষ্ট্রদূত বরিশালের দপদপিয়া সেতুতে বাস-থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত পাঁচ আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ১১ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

নেত্রকোণায় জঙ্গলে স্কুলছাত্রীর হাত-পা বাঁধা লাশ

আপডেট: May 1, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ নেত্রকোণার বারহাট্টায় একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের মান্দাতলা গ্রামের জঙ্গল থেকে মনি আক্তারের (১২) লাশ উদ্ধার করা হয়।

মনি ওই উপজেলার লামাপাড়ার গ্রামের আব্দুল মন্নাফের মেয়ে ও পাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।স্থানীয়দের বরাতে বারহাট্টা থানার ওসি মিজানুর রহমান বলেন, মনি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গ্রামের এক স্কুল শিক্ষকের কাছে পড়তে যায়। দুই ঘণ্টা পর সে সেখান থেকে ফিরে আসে। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।“পরে সকাল সোয়া ১০টার দিকে লামাপাড়ার পাশের গ্রাম মান্দাতলা গ্রামের জঙ্গলে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়।”

ওসি বলেন, “মেয়েটির হাত-পা ও মুখ ওড়না দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে যায়।”ঘটনাটি তদন্ত  করা হচ্ছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network