শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট: May 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরএলাহীতে তুচ্ছ ঘটনায় মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

শনিবার (১ মে) দুপুরে চরএলাহী ২নং ওয়ার্ডের চরকলমী গ্রামের শাহাদাত নগরের স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর ও তার ছেলে মাসুদ এ নির্যাতন করেন বলে অভিযোগ উঠে।

অভিযুক্ত জাহাঙ্গীর একই গ্রামের আছইয়া মানিকের ছেলে। আহত আইয়ুব খান (১৭) ও বিবি খতিজা (৩৫) একই গ্রামের জাবেদ হোসেনের ছেলে ও স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে তাদের বর্গাচাষকৃত জমিতে ধান খাওয়ায় জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয় আইয়ুব খান। এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও তার লোকজন আইয়ুব খানকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা বিবি খাদিজা গেলে মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরে এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোনো মানুষ এমনভাবে নির্যাতন করতে পারে না। এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছি ভুক্তভোগী পরিবারকে।

পরে একইদিন রাতে এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, রোববার (২ মে) তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network