নোয়াখালীতে ১৩ জুয়াড়িকে কারাগারে প্রেরণ

আপডেট: January 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তাস ও নগদ ১ হাজার ৩৭৫ টাকা জব্দ করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

তারা হলো- মো. সাদ্দাম হোসেন (৩০), মো. গিয়াস উদ্দিন প্রকাশ রুবেল (৩০), মো. শরিফ হোসেন (৩২), মো. শরিফ (৩২), ইউনুছ হোসেন রনি (২৮), রবিউল ইসলাম (৩৪), মো. ইমন (২৫), এনামুল হক প্রকাশ সুজন (৩০), মো. আনোয়ারুল ইসলাম (২৪), মোহাম্মদুল্লাহ (২০), মো. আল আমিন (২২), আমজাদ হোসেন (২৫) ও অমল জল দাস (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জুয়াড়িরা মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা যোগে সেনবাগে জুয়া খেলতে আসে। তবে দিনের চেয়ে রাতে জুয়া খেলতে বেশি লোকজন আসে। জুয়া খেলার পাশাপাশি মাদক সেবন ও অনৈতিক কার্যক্রম হয়ে থাকে বলেও জানা যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। জুয়া আইনে মামলার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network