শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

আপডেট: July 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::

সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনসহ আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসতে থাকেন। সবার হাতেই দলীয় পতাকা, ব্যানার আর প্ল্যাকার্ড।

একদিকে, মতিঝিল শাপলা চত্বরের মোড়, অন্যদিকে কাকরাইল মসজিদ, শান্তিনগর মোড়, আরেকদিকে পল্টন মোড়ে ছাড়িয়ে গেছে নেতাকর্মীদের ভিড়। যুগপৎ ধারায় ঘোষিত এক দফা-প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network