পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট: July 11, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে পাঁচ জন নিহত হয়েছেন। নিহতরা সিএনজির যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network