শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পটুয়াখালীতে কনে সাজাতে দেরি হওয়ায় বর-কনেপক্ষের সংঘর্ষ, আহত ১২

আপডেট: June 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে এক বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে তুলকালাম ঘটনা ঘটেছে। শ্বশুরবাড়ি থেকে কনেকে সাজাতে দেরি করায় লাঠিসোটা নিয়ে বর ও কনে পক্ষের মধ্যে ঘটে যাওয়া এ সংঘর্ষের আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার (৪ জুন) বিকেলে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুই সপ্তাহ আগে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে সাহেবের সাথে পার্শ্বর্বর্তী মৌডুবী ইউনিয়নের মাঝের গ্রামের মোরশেদ হাওলাদারের মেয়ের বিয়ে হয়। গত বুধবার বরপক্ষ এসে কনেকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় । দুইদিন পর শুক্রবার কনেপক্ষের লোকজন বরের বাড়িতে কনেকে আনতে যান।

বিকেলে খাবার শেষে কনেকে সাজাতে দেরি করা নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোকজন লাঠিসাটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। পরে নিজেদের মধ্যে মিমাংসার পর বর ও কনেকে নিয়ে বাড়ি ফেরে কনে পক্ষের লোকজনেরা।
রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, কোনও পক্ষই থানায় অভিযোগ করেনি। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জেনেছি স্বামী-স্ত্রীকে নিয়ে গেছেন কন্যাপক্ষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network