শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ বছরে পদার্পণ

আপডেট: July 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপটেড নিউজ ডেস্ক:

২১ বছরে পদার্পণ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ২০০০ সালের ৮ জুলাই পটুয়াখালী কৃষি কলেজের অবকাঠামোতে পবিপ্রবির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির সিএসই অনুষদ এবং ব্যবসা ও বিপণন ব্যবস্থাপনার জন্য বিএএম অনুষদ কাজ করে যাচ্ছে। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার অর্থায়নে বর্তমানে ৮৪ টি গুবেষণা প্রকল্প চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়টির অধিকতর উন্নয়নের জন্য প্রায় সাড়ে চারশ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হওয়ার পাশাপাশি কুয়াকাটায় মেরিন ফিশারিজ ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ২০০০ সালের ৮ জুলাই তদানীন্তন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিপ্রবি প্রতিষ্ঠা করায় বিশ্ববিদ্যালয় পরিবার বঙ্গবন্ধুকন্যার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির বাস্তবায়ন কমিটির তৎকালীন আহ্বায়ক ও সাবেক রিজেন্ট বোর্ড সদস্য হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বিরোধী দলে থাকাকালীন দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুমকী সফরে এসে বিশ্ববিদ্যালয় ও উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি ছিল একটি ঐতিহাসিক নজির। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন কৃষি কলেজের শিক্ষার্থী ও দুমকী উপজেলাবাসীর ত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। আশা করি পবিপ্রবির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আগামীর অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network