শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পতিত লীগকে ঠান্ডা করতে ৩ দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান ফয়জুল

আপডেট: February 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি- ড. ফয়জুল হক

অনলাইন ডেস্ক:: দেশের বর্তমান অস্থিরতার মধ্যে পতিত লীগকে ঠান্ডা করতে ৩ দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চান ড. ফয়জুল হক। তিনি নিজেকে তিন দিনের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগের দাবি জানিয়ে বলেছেন, “এই তিন দিনের মধ্যে ‘পতিত লীগ’ সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে। ব্যর্থ হলে রাজনীতি ছেড়ে দেবো।”

ড. ফয়জুল হক গাজীপুরের সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতা রক্ষাকারী ছাত্র-জনতা বিভৎস অত্যাচারের শিকার হবে, এটা কল্পনাও করা যায় না! আমি দায়িত্ব নিতে চাই, এক পয়সা বেতন লাগবে না, গাড়ি লাগবে না, অফিস লাগবে না। আমার বাসা হবে নির্যাতিতদের আশ্রয়স্থল, আমার অফিস হবে রাস্তায়, অলিগলিতে, ছাত্র-জনতার কটেজে।”তিনি আরো বলেন, “যে উদ্দেশ্যে ৫ আগস্ট হয়েছিল, সে উদ্দেশ্য রক্ষা করতে না পারলে কান ধরে পদত্যাগ করবো। শহীদদের সাথে আর তামাশা চলবে না।”

ড. ফয়জুল হক তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, “দেশকে রক্ষা করুন! হাসিনার ষড়যন্ত্র থেকে মুক্ত করুন। আমি জানি, আমার ভাইয়েরা কী চায় এবং কী করতে হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network