পদ্মায় জেলের জালে ধরা পড়ল ৩৬ কেজির বাগাড়, ৪৫ হাজারে বিক্রি

আপডেট: July 3, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে পদ্মা নদীর উজানে মাছটি ধরা পড়েছে।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোনও মাছ না ধরায় নদীতে জাল ফেলে বসে থাকেন তারা। ভোরে দিকে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে।সকালে বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রির জন্য দুলাল মন্ডলের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে কিনে নেন।

শাহজাহান শেখ বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ত থেকে সাড়ে ৩৬ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১২৫০ টাকা প্রতি কেজি দরে মোট ৪৫ হাজার ৬২৫ টাকায় কিনে নেই। পরে মাছটি আমার আড়তে এনে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১৩০০ টাকা দরে মোট ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করেছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network