শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

পদ্মা নদীতে জালে ধরা পড়ল ২৫ কেজি ওজনের একটি ‘বাগাড়’

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ।মঙ্গলবার সকালে জেলে ইসহাক হালদারের জালে ওই মাছটি ধরা পড়ে।জানা গেছে, সকালে দৌলতদিয়া আনো খানের আড়তে আনা হলে মাছটিকে একনজর দেখতে বহু লোক সেখানে ভিড় জমায়। পরে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান শেখ ও নুরু মিয়া মাছটি ১ হাজার ১০০ টাকা কেজি দরে কিনে নেন।

জেলে ইসহাক হালদার জানান, মঙ্গলবার রাতে তারা চরমহিদাপুর এলাকায় নদীতে জাল ফেলেন। সকালে জাল টেনে বিশাল আকারের একটি বাগাড় পান। পরে মেপে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। পরে আড়ত থেকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ ও নুরুর কাছে বিক্রি করে দেন মাছটি।

মাছ ব্যবসায়ী শাহজাহান জানান, প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় তিনি মাছটি কেনেন। পরে ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন।

তিনি বলেন, বর্তমানে নদীতে পানি কমতে শুরু করছে, যার ফলে ছোট-বড় সব ধরনের মাছ এখন জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network