পাগলা কুকুরের কামড়ে আহত শতাধিক

আপডেট: January 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ শতাধিক মানুষ আহত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) দুপুরে শহরের নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়াসহ কয়েটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৬৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। উত্তেজিত জনতা ওই কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত একটি পাগলা কুকুর শহরের কয়েকটি এলাকায় রাস্তায় শতাধিক মানুষকে কামড়ে আহত করেছে। পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে মেরেছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহত ব্যক্তিদের
ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network