শিরোনাম
মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি শাহিন তালুকদার বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে মাদক সেবনের পর নিজ বাড়িতেই আগুন, মায়ের অভিযোগে ছেলের কারাদণ্ড পিরোজপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, ককটেল উদ্ধার

পাটক্ষেতে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

আপডেট: July 2, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে আল আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে ১১টি বড় গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিম পাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার আল আমিন ওই গ্রামের মৃত বাদশাহ মিয়ার ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের পাটক্ষেতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো উদ্ধার এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।এসময় তিনি বলেন, ‘আমি বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ভূঞাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network