১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পাথরঘাটায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট: মে ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের এক শীর্ষ নেতার বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ।শনিবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমন আলী রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক।

গ্রেপ্তার হওয়া ওই ছাত্রদল নেতা হলেন পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আনসার আলীর ছেলে মো. আরাফাত রহমান অভি। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

পাথরঘাটা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে পুলিশ ছাত্রদল নেতা অভির বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ৫১০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করা হয়। এর পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় আরাফাত রহমান অভির বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার ঘর থেকে ৫১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এবং বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network