শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

পানছড়িতে প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট: January 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া ও মধ্যনগর এলাকায় পৃথক পৃথকভাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে মধ্যনগর কেন্দ্র কমিটির উদ্যোগে এসব আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আল আমিন, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাপ্পি মজুমদার এবং যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিজান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মো. ইদ্রিছ আলী, ছাত্রদলের আহ্বায়ক মো. দিদারুল আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় ভোটাররা।

আলোচনা সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মোল্লাপাড়া দারুল উলুম এতিমখানা ও হেফজখানার পরিচালক মাওলানা মো. জাকারিয়া এবং মধ্যনগর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তমিজ উদ্দিন।

মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network