পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) পানছড়ি উপজেলার সাব-জোন এলাকায় বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা সরাসরি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, মুগ ডাল, চিনি, সেমাই, নুডুলস, সয়াবিন তেলসহ রমজানে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।

এ সময় পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর জায়েদ-উর রহমান অয়ন বলেন, পবিত্র রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।পবিত্র রমজান মাসে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরাও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, রমজানের এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network